“মোট দেশজ উৎপাদনে (GDP) জহিরের আয়ের কোনো ভূমিকা নেই।”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: হ্যাঁ, মোট দেশজ উৎপাদনে জাহিরের আয়ের কোনো ভূমিকা নেই—উক্তিটি যথার্থ। কোনো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপন্ন হয় তার মোট আর্থিক মূল্যকেই মোট দেশজ উৎপাদন বলে। মোট দেশজ উৎপাদন হিসাব করার সময় দেশের অভ্যন্তরে কর্মরত বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের উৎপাদনকেও বিবেচনা করা হয়। কিন্তু দেশীয় ব্যক্তি যারা বিদেশে অবস্থান করছে তাদের আয় এখানে অন্তর্ভুক্ত হয় না। উদ্দীপকে জহির বাংলাদেশি ছেলে কিন্তু চাকরিজনিত কারণে সে এখন বিদেশে অবস্থান করছে। সে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে নেই। মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হওয়ার শর্ত হলো দেশের ভেতরে অবস্থান করতে হবে। সে যেহেতু দেশীয় ভৌগোলিক সীমারেখার বাইরে তার আয় মোট জাতীয় উৎপাদনে অন্তর্ভুক্ত হবে কিন্তু মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হবে না। তাই বলা যায়, GDP যেহেতু দেশের অভ্যন্তরের উৎপাদনকে নির্দেশ করে সে কারণে প্রবাসীদের উপার্জিত অর্থ GDP-তে অন্তর্ভুক্ত হয় না। সুতরাং মোট দেশজ উৎপাদনে জাহিরের আয়ের কোনো ভূমিকা নেই—উক্তিটি যথার্থ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“মোট দেশজ উৎপাদনে (GDP) জহিরের আয়ের কোনো ভূমিকা নেই।”- উক্তিটির যথ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর