সম্প্রতি জনাব বাসারের গৃহীত বিন্যাসের নাম উল্লেখপূর্বক এ ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব বাসারের এ ধরনের সিদ্ধান্ত যৌক্তিক এবং তার গৃহীত বিন্যাসের নাম খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস। পণ্যদ্রব্য বা সেবা বিক্রয়ের উদ্দেশ্যে খুচরা উদ্দেশ্যে খুচরা বিক্রয়কেন্দ্রকে পরিকল্পিতভাবে সাজানোকে খুচরা বিপণি বিন্যাস বলে। খুচরা বিপণি বিন্যাসে পণ্যদ্রব্য ক্রেতাদের পছন্দ ও চাহিদা অনুসারে বিভিন্ন বিভাগে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। এটি এমন এক ধরনের বিন্যাস যেখানে পণ্য ও অন্যান্য সরঞ্জামকে সাজিয়ে রাখা হয়। উদ্দীপকে জনাব বাসারের এ ধরনের বিন্যাস যৌক্তিক হয়েছে। কারণ তিনি সেখানে গার্মেন্টসটি পরিচালনা করেন সেখানে প্রচুর শ্রমিক- কর্মচারী কাজ করে। কারখানা থেকে কাজ করে যাওয়ার পর তাদের খাবার প্রয়োজনে চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি ক্রয় করতে হয়। এগুলো ক্রয়ের জন্য তাদেরকে পূর্বে বাইরে যেতে হতো, এখন যেহেতু কারখানার পাশেই এগুলো পাওয়া যাবে এবং ন্যায্যমূল্যে সে কারণে তাদের আর বাইরে যাবার প্রয়োজন হবে না ফলে একদিকে যেমন তাদের শারীরিক শ্রম বেঁচে যাবে অন্যদিকে তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারায় কারখানার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ থাকবে। তাই সার্বিক দিক বিশ্লেষণ করে বলা যায়, জনাব বাসারের এ ধরনের সিদ্ধান্ত যৌক্তিক হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
সম্প্রতি জনাব বাসারের গৃহীত বিন্যাসের নাম উল্লেখপূর্বক এ ধরনের সিদ্…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর