না, সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে এবং স্থানগত উপযোগের সৃষ্টিই জনাব বারেকের অধিক মুনাফা লাভের মূল কারণ।
এক সময় উৎপাদিত দ্রব্য সংরক্ষণ করে রাখার ফলে অন্য সময় যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে সমাগত উপযোগ বলা। এমন কিছু পন্য আছে যা বছরের একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত হলেও মানুষ সারা বছরই সেই পন্য পেতে চায়। আর এজন্যে পন্যের সময়গত উপযোগ সৃষ্টি করতে হয়। উৎপাদিত পন্য সংরক্ষনের মাধ্যমে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকেই সময়গত উপযোগ বলে। যেমন-আলুর মৌসুমে আলুর দাম কম থাকে।কোল্ড স্টোরেজ এ আলু সংরক্ষণ করে অন্য সময় বিক্রয় করলে চাহিদা অনুযায়ী যোগান কম থাকায় আলু বাড়তি অভিযোগ সৃষ্টি করে। আবার বিভিন্ন পণ্য সারা বছর উৎপাদিত হলেও তা বিক্রয় হয় নির্দিষ্ট মৌসুমএ যেমম: ছাতা।আর এইসব পণ্য পরবর্তীতে বিক্রয় করার জন্য সংরক্ষণ করা হয়। যা সময়গত উপযোগ সৃষ্টি করে।
কোন দ্রব্য এক জায়গা হতে অন্য জায়গায় স্থানান্তরের ফলে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পন্য পরিবহনের মাধ্যমে মূলত স্থানগত উপযোগ সৃষ্টি হয়ে থাকে। স্থানগত উপযোগ সৃষ্টি ছাড়া উৎপাদিত পন্য চুড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীদের কাছে পৌছানো সম্ভব হয় না।
উদ্দীপকে দেখা যায়, জনাব বারেক মৌসুমের সময় কম মূল্যে পেঁয়াজ ক্রয় করে তার নিজ বাড়িতে সংরক্ষণ করেন। পরবর্তীতে দাম বৃদ্ধি পেলে তার নিজের পরিবহন দিয়ে ঢাকার কাওরন বাজার নিয়ে বিক্রি করেন।পেঁয়াজ সংরক্ষণ করার মাধ্যমে সে সময়গত উপযোগ সৃষ্টি করেন এবং পরিবহনের মাধ্যমে সে স্থানগত উপযোগ সৃষ্টি করেন।
তাই বলা যায় যে, সত্বগত উপযোগ নয় বরং সময়গত ও স্থানগত উপযোগই জনাব বারেকের অধিক মুনাফা লাভের কারণ।