দ্বিতীয় পর্যায়ে অনুসরণকৃত পন্য ডিজাইনের নাম উল্লেখপূর্বক এ ধরনের সিদ্ধান্ত মূল্যায়ন কর।
উত্তর: দ্বিতীয় পর্যায়ে অনুসরণকৃত ডিজাইনের নাম হল উৎপাদন ডিজাইন। উদ্দীপকে "মলি ডল হাউজ "পরবর্তীতে উৎপাদন ডিজাইন অনুসরণ করেন। যে ডিজাইনের মূল লক্ষ্য হলো- নতুন ও উন্নত কলা কৌশল ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদন করা তাকে উৎপাদন ডিজাইন বলে। এরূপ ডিজাইনের মূল উদ্দেশ্য হলো- উৎপাদনের ক্ষেত্রে এর অপচয় হ্রাস করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং ব্যয় হ্রাসের উপর অধিক গুরুত্বারোপ করা।এর মাধ্যমে পণ্যের মানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। উদ্দীপকে দেখা যায়, "মলি ডল হাউস "প্রথমে নান্দনিক ডিজাইন অনুসরণ করলেও পরবর্তীতে তারা উৎপাদন ডিজাইন ব্যবহার করেন। তারা নতুন কলা কৌশল এবং কম্পিউটার ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে পন্য উৎপাদন করেন। ফলে তাদের পণ্য নান্দনিক হওয়ায় এবং বর্তমানে উৎপাদন ডিজাইন ব্যবহার করার কারণে পণ্যের মান ভালো হয়। যাকে তার আগ্রয় করতে অনেক আগ্রহী হবে। তাই বলা যায়, দ্বিতীয় পর্যায়ের ডিজাইন যথা উৎপাদন ডিজাইন অনুসরণ করা তাদের প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
দ্বিতীয় পর্যায়ে অনুসরণকৃত পন্য ডিজাইনের নাম উল্লেখপূর্বক এ ধরনের …
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর