উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি উৎপাদনের ক্ষেত্রে কোন ধরনের ব্যবস্থাপনা অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি উৎপাদনের ক্ষেত্রে সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণ করেছে।সার্বিক মান ব্যবস্থাপনা হচ্ছে সেই মতবাদ বা দর্শন যা একটি সংগঠনের সকলের সাথে সম্পৃক্ত যা মান উন্নয়ন এবং ক্রেতা সন্তুষ্টি অর্জনের ধারাবাহিক প্রচেষ্টা। ক্রেতারা কী চায়, তা খুঁজে বের করা। ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী পণ্য বা সেবার নকশা করা। নকশা অনুযায়ী পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়করণ।উদ্দীপকে SFL বাংলাদেশের একটি বিখ্যাত প্লাস্টিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানি তাদের পণ উৎপাদনের ক্ষেত্রে ক্রেতার সন্তুষ্টি, কর্মচারীর সম্পৃক্ততা ও পণ্যের গুণের ধারাবাহিকতা বজায় রাখতে সচেষ্ট। যা সার্বিক মান ব্যবস্থাপনার মধ্যে পড়ে। সার্বিক মান ব্যবস্থাপনায় ক্রেতারা কি চায় তা খুঁজে বের করে তেমন পণ্য তৈরি করা।ক্রেতা সন্তুষ্টি অর্জনের জন্য ক্রেতাদের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া। উদ্দীপকে SFL কোম্পানি সার্বিক মান ব্যবস্থাপনার সব কাজই করেছে। তাই বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি উৎপাদনের ক্ষেত্রে সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণ করেছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি উৎপাদনের ক্ষেত্রে কোন ধরনের ব্যবস্থা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর