উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন পদক্ষেপ গ্রহণ করলে তাদের দুশ্চিন্তা থেকে রেহাই পেতে পারে? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি ISO থেকে সনদপ্রাপ্ত হলে তাদের দুশ্চিন্তা দূর হতে পারে। ISO এর পূর্ণরূপ হল International Organization for Standardization। আন্তর্জাতিক মান সংস্থা বা আন্তর্জাতিক মানক সংস্থা (আইএসও) একটি আন্তর্জাতিক সংস্থা যা বিভিন্ন দেশের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। ১৯৪৭ সালের ২৩ ফেব্রুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়। এটির প্রধান কাজ শিল্প ও বাণিজ্যের বিভিন্ন বিষয়ের উপর মান নির্ধারণ, প্রণয়ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে মানের সনদপত্র প্রদান।এটির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের গুনাগুন পরীক্ষা করে একটি সনদ দেওয়া হয়। এই সনদ থাকলে প্রতিষ্ঠান পণ্যের সকল তথ্য ক্রেতারা পেতে পারে। তাই ভোগতারা এই সনদ থাকা পণ্য ক্রয় করতে আগ্রহী হয়। উদ্দীপকে কোম্পানিটি সার্বিক মান ব্যবস্থাপনার মাধ্যমে পণ্য উৎপাদন করে থাকেন। প্রতিষ্ঠানটি BSTI থেকে সনদ নেন।তারা তাদের পণ্য বাহিরের দেশেও রপ্তানি করতে আগ্রহী। কিন্তু ক্রেতার আস্থা অর্জন করতে পারবে কিনা তা নিয়ে তারা শঙ্কিত। এজন্য তারা যদি iso সনৎপ্রাপ্ত হয় তাহলে দেশের বাহিরে সবাই তাদের পণ্য সম্পর্কে জানতে পারবে। ক্রেতারা তাদের পণ্য সহজে ক্রয় করবে। তারা খুব সহজে ক্রেতার আস্থা অর্জন করতে পারবে। তাই বলা যায় যে, ISO সনদপ্রাপ্ত হলে তারা তাদের দুশ্চিন্তা থেকে রেহাই পাবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন পদক্ষেপ গ্রহণ করলে তাদের দুশ্চিন্তা থেকে …
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর