উদ্দীপকে কোন ধরনের বিন্যাসের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রক্রিয়া বিন্যাসের কথা বলা হয়েছে। একই উদ্দেশ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কার্যসমূহকে সম কার্যকেন্দ্রে অথবা সমকার্য বিভাগে ভাগ করা হলে তাকে প্রক্রিয়া বিন্যাস বলে। স্বল্প পরিমাণে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রক্রিয়া বিন্যাস উত্তম বলে বিবেচিত হয়। সেবাধর্মী প্রতিষ্ঠান যেমন- হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ইত্যাদিতে এ ধরনের বিন্যাস অনুসরণ করা হয়। উদ্দীপকে Implus ঢাকার একটি আধুনিক হাসপাতাল। এর নিচতলা, অভ্যর্থনা কক্ষ ও বিশাল ফার্মেসি রয়েছে দ্বিতীয় তলায় কেবিন ও ওয়ার্ড, তৃতীয় তলায় অপারেশন থিয়েটার এবং কনফারেন্স রুম। চতুর্থ তলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পৃথক কক্ষ। এখানে হাসপাতালের রুমগুলোকে সমকার্যকেন্দ্রে সাজানো হয়েছে এবং অল্প জায়গায় বিভিন্ন বিভাগ রয়েছে যা প্রক্রিয়া বিন্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, হাসপাতালটি প্রক্রিয়া বিন্যাস করেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের বিন্যাসের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর