মাশতুরা ব্যবসায়ের কোন ধরনের অবস্থানের ওপর ভিত্তি করে জামদানি শাড়ি কারখানা স্থাপন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মাশতুরা ব্যবসায়ের গ্রাম্য অবস্থানের ওপর ভিত্তি করে জামদানি শাড়ি কারখানা স্থাপন করেন। শহরকে ভিত্তি না করে শহর থেকে একটু দূরে সুবিধাজনক স্থানে শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থান বলে । প্রাচীনকাল হতে বিভিন্ন হস্তজাত ও কুটিরশিল্পের জন্য গ্রাম্য অবস্থান গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। কম মূল্যে জমি গ্রহণের সুযোগ স্থানীয় কাঁচামাল সংগ্রহের সুবিধা, সহজ মূল্যে শ্রমিক প্রাপ্তি, প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি কারণে বর্তমানে গ্রামেও ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠে। উদ্দীপকে মাশতুরা নিজের বাড়ি সোনারগাঁও এলাকায় একটি জামদানি শাড়ির কারখানা গড়ে তোলেন। কারখানায় প্রায় ৫০ জন মহিলা কাজ করেন। প্রতিষ্ঠানটির উৎপাদিত শাড়ির ঢাকা শহরে ব্যাপক চাহিদা। তার প্রতিষ্ঠানটি মূল শহরের বাইরে অবস্থিত এবং প্রাচীনকাল হতেই এ অঞ্চলটি জামদানি শাড়ির জন্য বিখ্যাত। তাই এটিকে আমরা গ্রাম্য অবস্থান বলতে পারি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মাশতুরা ব্যবসায়ের কোন ধরনের অবস্থানের ওপর ভিত্তি করে জামদানি শাড়ি…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর