হাসপাতালের বিন্যাসটি কর্মরত ব্যক্তিবর্গের “পারস্পরিক নৈকট্য ও প্রাইভেসির সমন্বয়সাধনের উপযুক্ত বিন্যাস”- বিন্যাসের ধরন উল্লেখপূর্বক উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: Implus হাসপাতালে ব্যবহৃত প্রক্রিয়া বিন্যাসটি কর্মরত ব্যক্তিবর্গের পারস্পরিক নৈকট্য ও প্রাইভেসির সমন্বয় সাধনে উপযুক্ত বলে আমি মনে করি। প্রক্রিয়া বিন্যাসে বিভাগগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক থাকে। এক বিভাগের কাজ অন্য বিভাগে প্রভাব ফেলে। এ বিন্যাসে প্রতিটি বিভাগ একে অন্যের ওপর নির্ভরশীল হয়। Implus ঢাকার একটি আধুনিক হাসপাতাল। এখানে প্রত্যেক তলায় পৃথক বিভাগ রয়েছে। নিচতলায় ফার্মেসি ও অভ্যর্থনা কক্ষ রয়েছে। দ্বিতীয় তলায় আছে কেবিন ও ওয়ার্ড; তৃতীয় তলায় রয়েছে অপারেশন থিয়েটার এবং চতুর্থ তলায় ডাক্তারদের কক্ষ রয়েছে। Implus হাসপাতালের সব বিভাগ একটির সাথে অন্যটি সম্পর্কিত। অর্থাৎ একটি বিভাগের কাজের প্রভাব অন্য বিভাগে পড়ে। যদি কেবিন বা ওয়ার্ডে নতুন রোগী আসে তখন ডাক্তাররা তাদের কক্ষ থেকে সেখানে যান। আর সবগুলো বিভাগ একটি নির্দিষ্ট জায়গায় রয়েছে বলে প্রত্যেকটি বিভাগের মধ্যে দূরত্ব কম। ডাক্তাররা নিয়মিত কেবিন, ওয়ার্ডে রাউন্ড দেন এবং জটিল রোগীর ক্ষেত্রে কনফারেন্স রুমে মতবিনিময় করেন। ফলে বিভাগগুলোর কর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি হয়। অন্যদিকে প্রত্যেকটি কাজের জন্য স্বতন্ত্র বিভাগ থাকায় সেগুলোতে গোপনীয়তা বজায় রাখা সম্ভব হয়। সুতরাং Implus হাসপাতালে ব্যবহৃত প্রক্রিয়া বিন্যাসটি কর্মরত ব্যক্তিবর্গের পারস্পরিক নৈকট্য ও প্রাইভেসির সমন্বয় সাধনের উপযুক্ত বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
হাসপাতালের বিন্যাসটি কর্মরত ব্যক্তিবর্গের “পারস্পরিক নৈকট্য ও প্রাই…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর