উদ্দীপকে মাশতুরার ঢাকার মোহাম্মদপুরে শো-রুম স্থাপন যৌক্তিক হয়েছে।
ঢাকার মোহাম্মদপুরে শো-রুম স্থাপন এটি শহরে অবস্থান। শহরকে কেন্দ্র করে কোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায়ের শহরে অবস্থান বলে। অধিক জনসমাগম, সহজ যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন অফিস আদালত ও প্রতিষ্ঠানের উপস্থিতি, সমজাতীয় ও সহযোগী প্রতিষ্ঠানের উপস্থিতি, শক্তি সম্পদের ও উপকরণাদির সহজ প্রাপ্তি ইত্যাদি নানা কারণে ব্যবসায়ের জন্য শহরে অবস্থান ভালো।
ঢাকার মোহাম্মদপুর অনেকটা ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি একটি জনবহুল আবাসিক এলাকা। অনেক আগে থেকে সৌখিন সম্প্রদায়ের লোক এখানে বাস করে। জামদানি শাড়ি একটি ঐতিহ্যবাহী শাড়ি। এর সুনাম আগে থেকেই প্রচলিত। উদ্দীপকের মাশরা যদি এখানে শো-রুম স্থাপন করেন তাহলে ভালো হবে কারণ এমনিতে এলাকাটি ঐতিহ্যবাহী আবার তার প্রতিষ্ঠানটিরও সুনাম রয়েছে। প্রতিষ্ঠানের সঠিক অবস্থানের উপর প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন অনেকাংশে নির্ভরশীল। কারণ প্রতিষ্ঠানটি যদি সঠিক স্থানে অবস্থিত হয় তাহলে প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন সহজ হয়। অন্যথায় দক্ষতা অর্জন কঠিন হয়ে পড়ে।
তাই সবমিলিয়ে ঢাকার মোহাম্মদপুরে শো-রুম স্থাপন যৌক্তিক হয়েছে।