জনাব আলমের নতুন উৎপাদন ক্ষমতার নাম উল্লেখপূর্বক এ ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব আলমের নতুন উৎপাদন ক্ষমতার নাম কার্যকর উৎপাদন ক্ষমতা। একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রক্রিয়া তার সকল সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাই হলো কার্যকর উৎপাদন ক্ষমতা। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় মিতব্যয়িতার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব না দিলেও কার্যকর উৎপাদন ক্ষমতায় মিতব্যয়িতার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ কার্যকর উৎপাদন ক্ষমতার সাথে ব্যয় সাশ্রয়ের বিষয়টি জড়িত। উদ্দীপকে জনাব আলমের এ ধরনের সিদ্ধান্ত যৌক্তিক। কারণ তিনি সকল উপকরণ ও সুযোগ-সুবিধা ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির চেষ্টা করে ব্যর্থ হন। এক্ষেত্রে দীর্ঘমেয়াদে উৎপাদন সম্ভব হচ্ছে না। তাই তিনি সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ উৎপাদনের চিন্তা করছেন এটা একমাত্র কার্যকর উৎপাদন ক্ষমতাতেই অনুসরণ করা হয়। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় মিতব্যয়িতার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব না দিলেও কার্যকর উৎপাদন ক্ষমতায় মিতব্যয়িতার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তাই বলা যায়, জনাব আলমের কার্যকর উৎপাদন ক্ষমতা প্রয়োগ যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব আলমের নতুন উৎপাদন ক্ষমতার নাম উল্লেখপূর্বক এ ধরনের সিদ্ধান্তের…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর