উৎপাদনশীলতার যথোপযুক্ত সুবিধা না পাওয়াই প্রতিষ্ঠানটির লোকসানের মূল কারণ'— উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: “উৎপাদনশীলতার যথোপযুক্ত সুবিধা না পাওয়াই প্রতিষ্ঠানটির লোকসানের মূল কারণ”- উদ্দীপকের আলোকে উক্তিটি সঠিক। উৎপাদনশীলতা হলো সমপরিমাণ উপকরণ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন ব্যবহার করে আগের তুলনায় উৎপাদন বাড়ানো। উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন ব্যয় কমে। এটা উৎপাদন দক্ষতা বাড়ানোর সাথে সম্পর্কযুক্ত। উদ্দীপকে উল্লিখিত 'নিহাল কোম্পানি' চামড়া দিয়ে বিভিন্ন সাইজের জ্যাকেট তৈরি করে। টেকসই ও গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করায় প্রতিষ্ঠানটি আমেরিকার বাজার থেকে ১০ হাজার পিস জ্যাকেট তৈরির অর্ডার পায়। অর্ডার অনুযায়ী প্রতিষ্ঠানটি উৎপাদন শুরু করে। প্রয়োজনীয় সব উপকরণের ব্যবস্থা থাকা সত্ত্বেও শ্রমিক অসন্তোষের কারণে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয়। ফলে প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন হয়। উদ্দীপকের নিহাল কোম্পানির লোকসানের মূল কারণ হলো উৎপাদনশীলতার যথোপযুক্ত সুবিধা না পাওয়া। অর্থাৎ কোম্পানিটিতে উৎপাদন কাজ চলার সময়ে লেবার বা শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকরা একটা প্রতিষ্ঠানের প্রধান চালিকাশক্তি। তারা অসন্তুষ্ট হওয়ার কারণে নিহাল কোম্পানিতে উৎপাদন কাজ বন্ধ হয়ে যায়। শ্রমিকরা উৎপাদনের 'শ্রম' উপকরণের অন্তর্গত। উৎপাদনশীলতার সঠিক সুবিধা পেতে হলে উৎপাদনের উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হয়। যেকোনো একটি উপকরণের অনুপস্থিতি প্রতিষ্ঠানে উৎপাদনশীলতা কমিয়ে দেয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, উৎপাদনশীলতার যথোপযুক্ত সুবিধা না পাওয়াই নিহাল কোম্পানির লোকসানের মূল কারণ ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উৎপাদনশীলতার যথোপযুক্ত সুবিধা না পাওয়াই প্রতিষ্ঠানটির লোকসানের মূল…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর