উদ্দীপকে উল্লিখিত নিহাল কোম্পানিটির কাজ উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নিহাল কোম্পানির কাজ উৎপাদনের শিল্পখাতের অন্তর্ভুক্ত। উৎপাদনের প্রধান তিনটি খাত হলো- কৃষি, শিল্প ও সেবা খাত। এদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ খাত হলো শিল্পখাত। শিল্পখাতে প্রযুক্তি ও যন্ত্রপাতির সাহায্যে কাঁচামাল ও অন্যান্য উপকরণের রূপগত পরিবর্তন করা হয়। কুটির শিল্প, হস্তশিল্প, মৃৎশিল্প, বস্ত্রশিল্প, চামড়া শিল্প প্রভৃতি হলো শিল্প খাতের উদাহরণ । উদ্দীপকের 'নিহাল কোম্পানি' চামড়া দিয়ে বিভিন্ন সাইজের জ্যাকেট তৈরি করে। উৎপাদিত পণ্য টেকসই ও উচ্চ গুণসম্পন্ন হওয়ায় প্রতিষ্ঠানটি আমেরিকার বাজার থেকে বড় অর্ডার পায়। অর্থাৎ 'নিহাল কোম্পানি উৎপাদনমূলক কাজে জড়িত। কোম্পানির চামড়া প্রক্রিয়াজাত করে বিভিন্ন সাইজের জ্যাকেট তৈরি উৎপাদনমূলক কাজ। তাদের এ উৎপাদনমূলক কাজ বস্ত্রশিল্পের অন্তর্গত, যা উৎপাদনের শিল্পখাতের আওতার মধ্যে পরে। সুতরাং, “নিহাল কোম্পানি'-এর কাজ উৎপাদনের শিল্পখাতের অন্তর্ভুক্ত ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নিহাল কোম্পানিটির কাজ উৎপাদনের কোন খাতের অন্তর্ভু…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর