আইটি পার্ক বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টিতে কতটা সহায়ক হবে বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: রাজশাহীর আইটি পার্ক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত সহায়ক হবে বলে আমি মনে করি। মানুষের জন্য নতুন কাজের ক্ষেত্র তৈরি হওয়াই হলো কর্মসংস্থান সৃষ্টি। এটি বেকার জনগোষ্ঠীকে জীবিকা নির্বাহের সুযোগ করে দেয়। ফলে তাদের মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মানও বেড়ে যায় । সম্প্রতি বাংলাদেশ সরকার রাজশাহীতে একটি আইটি পার্ক স্থাপন করেছে। সেখানে অবস্থিত প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার, অ্যাপস, তথ্যপ্রযুক্তিগত বিভিন্ন সেবা তৈরি ও রপ্তানি করছে। সেখানে দেশের বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ-তরুণী কাজের সুযোগ পাচ্ছে। রাজশাহীর আইটি পার্কে কাজ সম্পন্নের জন্য দরকার হয়েছে অনেক সংখ্যক শিক্ষিত তরুণ-তরুণী। তাদের নিয়োগ দানের ফলে অনেকের কর্মক্ষেত্র তৈরি হয়েছে। আবার, সম্প্রতি আরও প্রতিষ্ঠান সেখানে কাজ শুরু করবে। এতে আরও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলস্বরূপ দেশের বেকারত্বের হার কমবে। এভাবে সেখানের চাকরিজীবীদের মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মানও উন্নত হবে। তাই আমি মনে করি, রাজশাহীর আইটি পার্ক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত সহায়ক হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
আইটি পার্ক বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টিতে কতটা সহায়ক হবে বলে তুমি…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর