উদ্দীপকে 'শাপলা গ্রুপ' দেশীয় কোন সংস্থা থেকে মান সনদ সংগ্রহ করেছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে 'শাপলা গ্রুপ' দেশীয় মান সংস্থা BSTI থেকে মান সনদ সংগ্রহ করেছে । BSTI বাংলাদেশের একমাত্র জাতীয় মান নির্ধারণ ও নিয়ন্ত্রণকারী সংস্থা। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে ক্রেতাদের মানসম্মত পণ্য প্রাপ্তির নিশ্চয়তা দেওয়া । এছাড়া এটি মান সনদও দিয়ে থাকে। উদ্দীপকের 'শাপলা গ্রুপ' ফ্রেসওয়েল উৎপাদন ও বিপণনে দেশীয় একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা থেকে নিবন্ধন সংগ্রহ করেছে। এ ধরণের একটি সংস্থাই বাংলাদেশে পরিচালিত হয় এটি হলো BSTI। আর এ সংস্থার প্রধান উদ্দেশ্য হলো মান যাচাই করে ভালো পণ্য ক্রেতাদের ভোগের সুযোগ করে দেওয়া। তাছাড়া মান যাচাই করে এটি মান সনদও দিয়ে থাকে। এ বৈশিষ্ট্যগুলো বিবেচনায় বলা যায়, 'শাপলা গ্রুপ' BSTI থেকে মান সনদ সংগ্রহ করেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'শাপলা গ্রুপ' দেশীয় কোন সংস্থা থেকে মান সনদ সংগ্রহ করেছে?…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর