উদ্দীপকে 'শাপলা গ্রুপ'-এর রপ্তানি সম্প্রসারণে আন্তর্জাতিক সংস্থাটির ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'শাপলা গ্রুপ'-এর রপ্তানি সম্প্রসারণে আন্তর্জাতিক মান সংস্থা ISO-এর ভূমিকা উল্লেখযোগ্য। ISO International Organization for Standardization আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী একটি সংস্থা। এটি পণ্যের আন্তর্জাতিক মান নির্ধারণ, সংরক্ষণ ও সরবরাহ সংক্রান্ত বিষয়গুলো যাচাই করে মান সনদ দিয়ে থাকে। উদ্দীপকের 'শাপলা গ্রুপ' ফ্রেসওয়েল উৎপাদন ও বিপণন করে থাকে। BSTI কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠানটি সম্প্রতি জাপানে পণ্য রপ্তানির পরিকল্পনা নেয়। কিন্তু জাপান আন্তর্জাতিক মান সংস্থার সনদ দেখতে চায়। এজন্য প্রতিষ্ঠানটি ISO থেকে মানসনদ সংগ্রহ করে রপ্তানি শুরু করে। ফলে প্রতিষ্ঠানটির রপ্তানি কার্যাবলি সম্প্রসারিত হয়। পণ্যের দেশীয় ও আন্তর্জাতিক মান এক হয় না। বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে পণ্য আন্তর্জাতিক মানের হওয়া আবশ্যক। এক্ষেত্রে ISO পণ্যের আন্তর্জাতিক মান নির্ধারণ করে ও সনদ দেয়। আর এজন্যই জাপান ISO সনদ দেখতে চায়। তাই 'শাপলা গ্রুপ'ও ISO থেকে মান সনদ নিয়ে রপ্তানি শুরু করে। এ সনদ শুধু জাপান নয়, বিশ্বের যেকোনো দেশেই রপ্তানির সুযোগ তৈরি করেছে। এতে প্রতিষ্ঠানটির রপ্তানি আরও সম্প্রসারিত হবে। সুতরাং, 'শাপলা গ্রুপ'-এর পণ্য রপ্তানি প্রসারে ISO- এর ভূমিকা উল্লেখযোগ্য।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'শাপলা গ্রুপ'-এর রপ্তানি সম্প্রসারণে আন্তর্জাতিক সংস্থাটির…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর