উদ্দীপকে 'অহনা কসমেটিক্স লি.' মান ব্যবস্থাপনার কোন নীতি পালন করেনি? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অহনা কসমেটিকস লি.' সার্বিক মান ব্যবস্থাপনার ধারাবাহিক মান উন্নয়ন নীতি পালন করেনি। পণ্যের মানের ধারাবাহিক উন্নয়ন মান ব্যবস্থাপনার অন্যতম নীতি ক্রেতার রুচি, অভ্যাস, ক্রয়ক্ষমতা প্রভৃতি পরিবর্তনের সাথে সাথে পণ্যের ধারাবাহিক মান উন্নয়নের কাজ করতে হয় । উদ্দীপকের 'অহনা কসমেটিক্স লি' কসমেটিকস দ্রব্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। উৎপাদন শুরুর পর থেকে এটি বাজারে শীর্ষে ছিল। কিন্তু সময়ের সাথে অন্যান্য প্রতিষ্ঠান পণ্যের মান ও ডিজাইন পরিবর্তন করলেও এ প্রতিষ্ঠানটি তা করেনি। ফলে ধারাবাহিকভাবে পণ্যের মান উন্নয়ন না করায় প্রতিষ্ঠানটি বাজার হারায়। ক্রেতাদের দিকে লক্ষ রেখে প্রতিনিয়ত পণ্যের মানোন্নয়ন করলে এমনটি হতো না। এতে প্রতিষ্ঠানটির বাজারে অবস্থান টিকিয়ে রাখা সম্ভব হতো। তাই বলা যায়, 'অহনা কসমেটিকস লি.' সার্বিক মান ব্যবস্থাপনার ধারাবাহিক মান উন্নয়ন নীতি পালন করেনি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'অহনা কসমেটিক্স লি.' মান ব্যবস্থাপনার কোন নীতি পালন করেনি?…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর