উদ্দীপকে উল্লিখিত 'অয়ন সিরামিক্স লি.'-এর সফলতার মূল কারণ উৎপাদনের উপকরণের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'অয়ন সিরামিকস লি.' এর সফলতার মূল কারণ হলো দক্ষ শ্রম । শ্রমিক বা কর্মী হলো উৎপাদনের চালিকাশক্তি। এরা উৎপাদন কাজকে গতিশীল করে তোলে। দক্ষ জনশক্তি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাকে ত্বরান্বিত করে সফলতা অর্জনে ভূমিকা রাখে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রচুর পরিমাণে চুনাপাথর ও সাদা মাটি পাওয়া যায়। এর ওপর ভিত্তি করে মি. অয়ন 'অয়ন সিরামিকস লি.' নামে একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। এটি কক্সবাজারে অবস্থিত। তার সিরামিক পণ্যের মান উন্নত ও চিত্তাকর্ষক হওয়ায় অল্পদিনের মধ্যেই এর চাহিদা বেড়ে যায়। এ বাড়তি চাহিদা পূরণের জন্য তিনি তার প্রতিষ্ঠানে ৩০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগ দেন। এতে প্রতিষ্ঠানটি অভাবনীয় সাফল্য অর্জন করে । আর তিনি আর্থিকভাবে লাভবান হন । দক্ষ শ্রম ব্যবসায়ের জন্য আর্শীবাদ স্বরূপ। এর মাধ্যমে নিখুঁতভাবে ব্যবসায়িক কাজ পরিচালনা করা সম্ভব হয়। আর শ্রমিকদের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণদান ফলপ্রসূ উপায়। এতে তারা প্রতিষ্ঠান, পণ্য ও কাজের পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করে। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বেড়ে যায়। উদ্দীপকের মি. অয়নের প্রতিষ্ঠানেও একই দৃশ্য চিত্রায়িত হয়েছে। তার নিয়োগকৃত ৩০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী মানসম্মত সিরামিক সামগ্রী তৈরি করতে দক্ষতার পরিচয় দিয়েছে। এতে ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণ সহজ হয়েছে। এ কারণেই প্রতিষ্ঠানটি সাফল্য অর্জনে সক্ষম হয়। শ্রমিকরা দক্ষ না হলে এটি সম্ভব হতো না। 'সুতরাং, অয়ন সিরামিকস লি.'-এর সফলতার মূল কারণ হলো উৎপাদনে দক্ষ শ্রম উপকরণটি ব্যবহার করা।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'অয়ন সিরামিক্স লি.'-এর সফলতার মূল কারণ উৎপাদনের …
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর