উদ্দীপকে উল্লিখিত মি. সজলের প্রতিষ্ঠানটি কোন ধরনের এন্টারপ্রাইজ-এর অন্তর্গত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. সজলের প্রতিষ্ঠানটি হলো উৎপাদনধর্মী মাঝারি এন্টারপ্রাইজ । উৎপাদনধর্মী মাঝারি এন্টারপ্রাইজে জমি ও কারখানা ভবন ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১৫ কোটি থেকে ৩০ কোটি টাকা হয় । এ ধরনের প্রতিষ্ঠানে ১২১-৩০০ জন শ্রমিক নিয়োজিত থাকে। উদ্দীপকের মি. সজল একটি ফ্যান কোম্পানির মালিক। এ প্রতিষ্ঠানে লোহা, মটর প্রভৃতি ব্যবহার করে ফ্যান তৈরি করা হয়। তাই এটি একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মূলধন হলো ২৫ কোটি টাকা। এখানে বর্তমানে ২৫০ জন কর্মী কর্মরত আছে। তার প্রতিষ্ঠানের মূলধন ও শ্রমিক সংখ্যা শিল্পনীতি ২০১৬-এ বর্ণিত উৎপাদনধর্মী মাঝারি শিল্প প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. সজলের ফ্যান উৎপাদনের প্রতিষ্ঠানটি মাঝারি এন্টারপ্রাইজের অন্তর্গত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. সজলের প্রতিষ্ঠানটি কোন ধরনের এন্টারপ্রাইজ-এর …
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর