উদ্দীপকে উল্লিখিত বন্ধু শরণের কাছে আর্থিক সহায়তা কামনা করা প্রতিষ্ঠানটির জন্য কতটুকু যৌক্তিক বলে তুমি মনে করো? যুক্তিসহ মতামত দাও ।
উত্তর: বন্ধু শরণের কাছে আর্থিক সহায়তা কামনা করে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত পরিবর্তন করে সেবাধর্মী মাঝারি শিল্পে রূপান্তরের সিদ্ধান্তটি যৌক্তিক। জাতীয় শিল্পনীতি ২০১৬ অনুযায়ী সেবাধর্মী মাঝারি শিল্পে জমি ও দালানকোঠা বাদে স্থায়ী সম্পদের মূল্য হয় ২ কোটি থেকে ৩০ কোটি টাকা। এসব প্রতিষ্ঠানে ৫১-১২০ জন কর্মী নিয়োজিত থাকে। ক্ষুদ্র শিল্প থেকে আয়তনে বড় হওয়ায় এখানে সেবা প্রদানে দক্ষতা অর্জনের সুযোগ তুলনামূলক বেশি হয় । উদ্দীপকের মি. স্বপন ও মি. রিপন দুই ভাই মিলে ৯৫ লক্ষ টাকা মূলধন নিয়ে একটি ডায়াগনস্টিক সেন্টার গড়ে তোলেন। এটি একটি ক্ষুদ্র এন্টারপ্রাইজ । আধুনিক যন্ত্রপাতি দিয়ে মানসম্মত সেবা দেওয়ায় এর সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। তাই তাদের ব্যবসায়টি দেশের বিভিন্ন শহরে সম্প্রসারণ করতে তারা আগ্রহী হয়। এজন্য তাদের বন্ধু শরণের কাছে আর্থিক সাহায্য চান এবং শরণ তাদের ৩ কোটি টাকা মূলধন হিসেবে দিতে রাজি হয় । শরণের মূলধন পেলে ব্যবসায়টির বর্তমান মূলধন হবে ৩ কোটি ৯৫ লক্ষ টাকা। এতে ব্যবসায়টি সেবাধর্মী মাঝারি এন্টারপ্রাইজে পরিণত হবে। প্রাথমিক পর্যায়ের স্বল্প মূলধন নিয়ে দেশের বিভিন্ন শহরে শাখা স্থাপন সম্ভব না। তবে নতুন মূলধন পাওয়ায় তা সম্ভব হতে পারে। ব্যবসায়ের কলেবর অর্থাৎ শাখা বাড়বে। তাছাড়া নতুন শাখার জন্য নতুন যন্ত্রপাতি স্থাপন সম্ভব হবে। ফলে গ্রাহকরা 'স্বপ্নিল ডায়াগনস্টিক কর্ণার' থেকে আরও উন্নতমানের সেবা পাবে। এতে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত হবে। ফলে প্রতিষ্ঠানটির মুনাফা আগের থেকেও বাড়বে। তাছাড়া নতুন শাখার জন্য নতুন কর্মী নিয়োগ দিয়ে দেশে কর্মসংস্থান সৃষ্টিতেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে। এসব কিছু বিবেচনায় বলা যায়, দুই ভাইয়ের শরণের কাছে আর্থিক সহায়তা কামনা করা যৌক্তিক ছিল ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বন্ধু শরণের কাছে আর্থিক সহায়তা কামনা করা প্রতিষ্…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর