উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি সম্প্রসারণের অংশে যে ধরনের বিন্যাস অনুসরণ করেছে তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির সম্প্রসারিত অংশে গুদাম বিন্যাসের অনুসরণ করার বিষয়টি যৌক্তিক। গুদাম বিন্যাসের ক্ষেত্রে পণ্যসামগ্রীকে মানসম্মত ও কার্যকর উপায়ে গুদামের অভ্যন্তরে সাজিয়ে রাখা হয়। সাধারণত উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল এবং বিক্রয়যোগ্য পণ্যসামগ্রী গুদাম বিন্যাসের মাধ্যমে সংরক্ষণ করা হয়। উদ্দীপকের 'রংধনু কালেকশন' রংপুরের একটি বৃহদায়তন বিপণি। পছন্দসই পণ্যটি সহজেই খুঁজে পাওয়ায় ক্রেতাদের মাঝে এ বিপণিটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি বিপণিটির মালিক মিসেস নাসরিন ব্যবসায় সম্প্রসারণের জন্য মার্কেটের দ্বিতীয় তলায় একটি রুম ভাড়া নেন এবং পণ্য মজুদ করেন। এতে পণ্য সামগ্রী যথাযথভাবে সাজানো থাকায় তার পক্ষে সুন্দর ও সাবলীলভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করা সম্ভব হচ্ছে। এক্ষেত্রে মিসেস নাসরিন মূলত গুদাম বিন্যাসের সাহায্যে তার উদ্বৃত্ত পণ্যগুলোকে দু'তলায় সাজিয়েছেন । গুদাম বিন্যাস অনুসরণ করায় মিসেস নাসরিন তার প্রয়োজনীয় পণ্যগুলো খুব সহজেই খুঁজে পাবেন। একসাথে অনেক পণ্য সংরক্ষণ করতে পারেন এবং প্রয়োজনে গুদাম থেকে শপে নিয়ে বিক্রি করতে পারেন । ক্রেতাদের চাহিদার সাথে তাল মিলিয়ে যেকোনো পণ্য যথাসময় সরবরাহ করতে পারেন। পাশাপাশি পণ্য নষ্ট হওয়ার ঝুঁকিও অনেকাংশে কমে যাবে। এসব দিক বিবেচনায় বলা যায়, মিসেস নাসরিন-এর ব্যবসায়টির সম্প্রসারিত অংশে গুদাম বিন্যাসের অনুসরণ করা যুক্তিযুক্ত হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি সম্প্রসারণের অংশে যে ধরনের বিন্যাস অনু…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর