উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির বিন্যাস প্রক্রিয়ায় কী ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে বলে তুমি মনে করো? যুক্তিসহ মতামত দাও ।
উত্তর: উদ্দীপকের 'অপূর্ব শিপ ইয়ার্ড'-এর বিন্যাস প্রক্রিয়ায় স্থির অবস্থান বিন্যাসের প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে বলে আমি মনে করি। স্থির অবস্থান বিন্যাসে পণ্য একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে। ফলে আনুষঙ্গিক উপকরণ এবং কর্মীদেরকে পণ্যটির কাছে নিয়ে যেতে হয় । এতে অনেক সময় অপচয় বেড়ে যায়। এছাড়া যন্ত্রপাতি অকার্যকর হয়ে যেতে পারে। স্থির বিন্যাসে ব্যয়ও বেশি হয়। উদ্দীপকে উল্লিখিত 'অপূর্ব শিপ ইয়ার্ড' চিটাগাং সমুদ্র বন্দরের সন্নিকটে অবস্থিত দেশের অন্যতম জাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাহাজ নির্মাণের কাঁচামাল আমদানি করে বিভিন্ন আকারের জাহাজ প্রস্তুত করে। তবে এ জাহাজ নির্মাণে যে বিন্যাস পদ্ধতি ব্যবহার করা হয়েছে তাতে স্থায়ী ব্যয় অনেক কম হলেও অপচয়ের সম্ভাবনা অনেক বেশি । 'অপূর্ব শিপ ইয়ার্ড' জাহাজ তৈরির ক্ষেত্রে স্থির অবস্থান বিন্যাস অনুসরণ করে। কিন্তু এ বিন্যাসে উক্ত প্রতিষ্ঠান সম্মুখীন হতে পারে নানাবিধ প্রতিবন্ধকতা। এ বিন্যাসে প্রয়োজনীয় যন্ত্রপাতি জাহাজের কাছে নিয়ে যেতে হয় বলে পরিবহন খরচ অনেক বেড়ে যায়। এতে অনেক সময় দক্ষ শ্রমিক পাওয়া যায় না। এছাড়া যন্ত্রপাতিগুলো জাহাজের কাছে নিয়ে রাখা হয়। এতে যন্ত্রপাতিতে মরিচা পরে তা অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে 'অপূর্ব শিপ ইয়ার্ড'- এর অনেক ক্ষতি হতে পারে। স্থির বিন্যাসে কাঁচামাল ও যন্ত্রপাতি বাবদ অনেক ব্যয় করতে হয়। তাই বলা যায়, 'অপূর্ব শিপ ইয়ার্ড'-এর স্থির অবস্থান বিন্যাসের এসব প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলে আমি মনে করি ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির বিন্যাস প্রক্রিয়ায় কী ধরনের প্রতি…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর