তুমি কি মনে কর জনাব তালহা প্রতিষ্ঠানের কর্মকান্ড সার্বিক মান ব্যবস্থাপনার নীতিমালা যথাযথভাবে অনুসরণ করেছেন? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: জনাব তালহা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে সার্বিক মান ব্যবস্থাপনার নীতিমালা যথাযথভাবে অনুসরণ করেননি বলে আমি মনে করি। সার্বিক মান ব্যবস্থাপনা বেশ কিছু দর্শনের ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। যেমন- ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টি, কর্মী সংশ্লিষ্টতা, পণ্যের ধারাবাহিক মান উন্নয়ন, আকর্ষণীয় ডিজাইন প্রভৃতি। জনাব তালহা একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি বিভিন্ন বিভাগের ব্যবস্থাপকদের সাথে আলোচনা করে সব সিদ্ধান্ত নেন। আবার, শ্রমিকদের সাথে ব্যবস্থাপকদের সুসম্পর্ক রাখতেও তিনি সচেষ্ট। এভাবে তিনি লক্ষ্যে পৌছানোর চেষ্টা করেন। কিন্তু সম্প্রতি পণ্যের ত্রুটির কারণে বাজারে তার উৎপাদিত পণ্যের চাহিদা কমে যায়। জনাব তালহা তার প্রতিষ্ঠানের সার্বিক মান ব্যবস্থাপনার কর্মী সংশ্লিষ্টতা নীতির ওপর গুরুত্বারোপ করেছেন। কিন্তু তিনি ক্রেতা বা দেননি। আবার, ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের প্রতি গুরুত্ব দেননি। ধারাবাহিকভাবে পণ্যের মান উন্নয়নের ব্যবস্থাও তিনি করেননি। তাছাড়া বাজার চাহিদার কথা মাথায় রেখে তিনি পণ্য ডিজাইনেও নতুনত্ব আনতে পারেননি। এসব বিষয় তার উৎপাদিত পণ্যের মান আগের থেকে বাড়াতে পারেনি। ফলে ত্রুটি বেড়েছে ও চাহিদা কমেছে। তাই আমি মনে করি, জনাব তালহা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে সার্বিক মান ব্যবস্থাপনার নীতিমালা যথাযথভাবে অনুসরণ করেননি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর জনাব তালহা প্রতিষ্ঠানের কর্মকান্ড সার্বিক মান ব্যবস্…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর