“মান নিয়ন্ত্রণ কার্যের যথাযথ অনুসরণই উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ” তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি এ বিষয়ের সাথে সম্পূর্ণ একমত পোষণ করি। কেননা মান নিয়ন্ত্রণ কার্যের যথাযথ অনুসরণই উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ। মান ব্যবস্থাপনা হলো ক্রেতাদের প্রত্যাশা পূরণের সার্বিক ব্যবস্থা। মান ব্যবস্থাপনার একটি উল্লেখযোগ্য দিক হলো বর্তমান মানকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া। বর্তমান মানকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন তথ্য আবিষ্কার ও গবেষণা মান ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য। মানের উপর ব্যবস্থাপনা বহুলাংশে প্রভাববিস্তার করে। উৎকৃষ্ট মান বজায় রাখার জন্য পরিকল্পনা, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। মান ব্যবস্থাপনার মাধ্যমে কার্য মানের উত্তরোত্তর উন্নয়ন ঘটিয়ে প্রতিযোগীদের তুলনায় এগিয়ে থাকা যায়। উদ্দীপকে জনাব আবরার একটি সাইকেল তৈরির কারখানার মান ব্যবস্থাপক। তিনি মান নিয়ন্ত্রণের প্রতিটি ক্ষেত্র অত্যন্ত গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন যার ফলস্বরূপ প্রতিষ্ঠানটি মানসম্মত পণ্য উৎপাদনে সফলতা লাভ করেছে। ক্রেতারা সবসময়ই মানসম্মত পণ্য পেতে আগ্রহী হয়। কাজেই যে প্রতিষ্ঠান যত বেশি মানসম্মত পণ্য দিতে পারবে ক্রেতারা তার প্রতি তত বেশি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক নিয়ম । তাই এ কথা নিঃসন্দেহে বলা যায়, প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ মান নিয়ন্ত্রণ ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“মান নিয়ন্ত্রণ কার্যের যথাযথ অনুসরণই উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতার…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর