উদ্দীপকে আমদানিকৃত নতুন মোবাইল ফোন কোন ধরনের পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আমদানিকৃত নতুন মোবাইল ব্যবহারিক ডিজাইনের অন্তর্ভুক্ত। যে ডিজাইনে পণ্যের কার্যকারিতা বা উপযোগিতা পরিবর্তন করা হয় তাকে ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন বলে। এক্ষেত্রে পণ্যের কার্যকারিতা বা মান প্রত্যক্ষভাবে বৃদ্ধি পায়। পণ্যের বর্তমান কার্যকারিতা পরিবর্তনের জন্য এ ডিজাইন করা হয়। কনক এন্টারপ্রাইজ হাঙ্গেরী থেকে বিভিন্ন ধরনের মোবাইল ফোন আমদানি করে বাংলাদেশে বিক্রি করে। প্রতিষ্ঠানটি বাজার গবেষণা করে দেখেছে যে, বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের মধ্যে ইন্টারনেট ব্যবহার করার মাত্রা বাড়ছে। তাই প্রতিষ্ঠানটি এমন মোবাইল আমদানির সিদ্ধান্ত নিয়েছেন যেটিতে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যাবে। উদ্দীপকের কনক এন্টারপ্রাইজ যেহেতু মোবাইলের কার্যকারিতার ওপর জোর দিয়েছে। তাই বলা যেতে পারে আমদানিকৃত নতুন মোবাইল ব্যবহারিক ডিজাইনের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আমদানিকৃত নতুন মোবাইল ফোন কোন ধরনের পণ্য ডিজাইনের অন্তর্ভু…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর