ঝুমা ফ্যাশনের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কী করণীয় বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: ঝুমা ফ্যাশনের উৎপাদনশীলতা বৃদ্ধিতে শ্রমিক প্রশিক্ষণ, উত্তম কার্যপরিবেশ নিশ্চিত, প্রেষণাদান ইত্যাদি কাজ করা দরকার। উৎপাদিত পণ্যের পরিমাণ এবং উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের অনুপাতকেই উৎপাদনশীলতা বলে। একজন একই পরিমাণ সময় ব্যয় করে যেই পরিমাণ কাজ বা উৎপাদন করে অন্যজন তার চেয়ে বেশি কাজ বা উৎপাদন করলে তাকে উৎপাদনশীলতা বলা হবে। উৎপাদনশীলতা বাড়লে প্রতিষ্ঠান, মালিক, শ্রমিক, দেশ সবাই উপকৃত হয়ে থাকে । উদ্দীপকের ঝুমা ফ্যাশন ১,০০,০০০টি সোয়েটার উৎপাদনের সিদ্ধান্ত নেয় যার জন্য তিনি ২০,০০০ শ্রমঘণ্টা নির্ধারণ করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ৮০% সোয়েটার তৈরি হয় অর্থাৎ ২০% সোয়েটার কম উৎপাদন হয়। তিনি এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখলেন শ্রমিকেরা অদক্ষ, কারখানায় উত্তম কার্যপরিবেশ নেই এবং শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের উৎপাদন কাজ পরিচালনা করে না। ঝুমা ফ্যাশনের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হলে উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলতে হবে, কারখানার উত্তম কার্যপরিবেশ তৈরি করতে হবে এবং প্রেষণাদানের মাধ্যমে শ্রমিকদের কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এগুলো বাস্তবায়ন করতে পারলে ঝুমা ফ্যাশনের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
ঝুমা ফ্যাশনের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কী করণীয় বলে তুমি মনে কর? মতামত …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর