জনাব আবরার যে খরচের ওপর বেশি জোর দেন সেগুলো কোন ধরনের ব্যয়ের মধ্যে পড়ে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আবরার যে খরচের ওপর বেশি জোর দেন সেগুলো মূল্যায়ন ব্যয়ের ওপর পড়ে। উৎপাদনকার্যের ত্রুটি উদ্ঘাটনের লক্ষ্যে উৎপাদন প্রক্রিয়া মূল্যায়নের জন্য যে ব্যয় হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে। পণ্যের মূল্যায়নের ক্ষেত্রে পরিদর্শন, পরীক্ষণ প্রভৃতি কাজ সম্পাদন করতে হয়। এসব ক্ষেত্রে প্রতিষ্ঠানের আলাদা আলাদা ব্যয় হয়। আবার পরিসংখ্যানিক তথ্য ব্যবহার ও বিশ্লেষণেও পৃথক ব্যয় হয়। এগুলোই পণ্যের মূল্যায়নে সহায়তা করে যা মূল্যায়ন ব্যয় হিসেবে বিবেচিত। উদ্দীপকে জনাব আবরার একটি সাইকেল তৈরির কারখানার মান ব্যবস্থাপক। মান ব্যবস্থাপনায় তিনি সবসময় ভোক্তার সন্তুষ্টির জন্য পণ্য পরিদর্শন, পরীক্ষণসংক্রান্ত খরচ ইত্যাদির ওপর বেশি জোর দেন। প্রতিষ্ঠানটি মানের ওপর বেশি জোর দেন বলে মানসম্মত পণ্য উৎপাদনে সফল হয়েছেন। যেহেতু জনাব আবরার পণ্য উৎপাদনের পর তা মূল্যায়নের ওপর জোর দিয়ে থাকেন। তাই বলা যায় তিনি মূল্যায়ন ব্যয়ের ওপর জোর দিয়েছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব আবরার যে খরচের ওপর বেশি জোর দেন সেগুলো কোন ধরনের ব্যয়ের মধ্যে …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর