উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনের সেবা খাতের অন্তর্ভুক্ত। মানুষের আয় যখন সীমাবদ্ধ থাকে তখন মৌলিক চাহিদা পূরণই তার কাছে মুখ্য থাকে। আয় যখন মৌলিক চাহিদা পূরণের পর্যায় অতিক্রম করে তখনই নানা ধরনের সেবাপ্রাপ্তির আগ্রহ জাগে; যেমন- ভালো খাবার খাওয়া, ভালো কাপড় পরিধান করা, সময় পেলে ঘুরতে যাওয়া, গাড়ি কেনা ইত্যাদি। এভাবে সেবাপ্রাপ্তির দিকে আগ্রহ বৃদ্ধি পায়। বাংলাদেশের কক্সবাজার একটি দর্শনীয় স্থান। এটি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকত। দেশি-বিদেশি প্রচুর দর্শক এ স্থানটি দর্শনের জন্য আসে। এতে মানুষ বাহ্যিকভাবে কিছু পায় না তবে এখান থেকে মানসিক প্রশান্তি নিয়ে যায়। উদ্দীপকে 'হোটল সান-সাইন' সে সমস্ত দর্শকদের তাদের হোটেলে থাকার ব্যবস্থা করে। এখান থেকে মানুষ সেবা পায়। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি সেবা খাতের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর