উদ্দীপকের মোহনা মার্ট লি. বাংলাদেশের কোন সংস্থা থেকে মান সনদ গ্রহণ করেছিল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'মোহনা মার্ট লি.' বাংলাদেশের মান নির্ধারণকারী সংস্থা BSTI থেকে মান সনদ নিয়েছিল। BSTI বাংলাদেশের একমাত্র মান নির্ধারণ ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। এটি দেশের উৎপাদিত সব পণ্যের মান যথাযথভাবে নিশ্চিত করে বাজারে ছাড়ার জন্য অনুমতিপত্র হিসেবে মান সনদ দেয় । উদ্দীপকের 'মোহনা মার্ট লি.' জায়নামাজ উৎপাদন ও বিপণন করে থাকে। এজন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি সংস্থা থেকে মান সনদ নেয়। এ সংস্থাটি দেশের একমাত্র মান নির্ধারণ ও নিয়ন্ত্রণকারী সংস্থা। আর এটি প্রতিটি পণ্য পরীক্ষণের মাধ্যমে মান নিশ্চিত করে বাজারে ছাড়ার অনুমতি হিসেবে মান সনদ দেয়। সংস্থাটির বৈশিষ্ট্যগুলো BSTI-এর সাথে মিলে যায়। সুতরাং, 'মোহনা মার্ট লি' বাংলাদেশের মান নির্ধারণকারী সংস্থা BSTI থেকে মান সনদ নিয়েছিল।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মোহনা মার্ট লি. বাংলাদেশের কোন সংস্থা থেকে মান সনদ গ্রহণ …
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর