উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচ করেন? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'লিজা ফ্যান লি.' বাহ্যিক ব্যর্থতার ব্যয় করে। ক্রেতা পণ্য কেনার পর ঐ পণ্যের কোনো ত্রুটি সংশোধনের জন্য যে ব্যয় করা হয় তা-ইহলো বাহ্যিক ব্যর্থতার ব্যয়। সাধারণত পণ্য বিক্রির পরে ত্রুটি-বিচ্যুতি মেরামত বাবদ এ ধরনের ব্যয় করা হয়। উদ্দীপকের “লিজা ফ্যান লি.' ইলেকট্রিক ফ্যান তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটিতে নতুন শ্রমিক যোগ দিলে পণ্যের ত্রুটি সংক্রান্ত অভিযোগ আসতে থাকে। আর প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি অনুযায়ী ত্রুটিগুলো মেরামত করে দেয়। এতে ১৫ লক্ষ টাকা খরচ হয়। আর এ ব্যয়টি ক্রেতাসাধারণ পণ্য হাতে পাওয়ার পর সংঘটিত হয়েছে। এ ব্যয়ের বৈশিষ্ট্যগুলো বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের সাথে মিলে যায়। সুতরাং, 'লিজা ফ্যান লি.' নিম্নমানের পণ্য উৎপাদনের মাধ্যমে বাহ্যিক ব্যয় করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচ করে…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর