উদ্দীপকের উল্লিখিত প্রতিষ্ঠানটির ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো ।
উত্তর: প্রতিরোধমূলক ব্যয়ের অন্তর্ভুক্ত প্রশিক্ষণ ব্যয় না করাই উদ্দীপকে উল্লিখিত 'লিজা ফ্যান লি.'-এর ব্যর্থতার কারণ। কর্মীদের কাজের দক্ষতা বাড়াতে সহায়তা করে। এতে তারা মানসম্মত পণ্য তৈরিতে সমর্থ হয়। ফলে সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হয় । প্রশিক্ষণ প্রতিরোধমূলক ব্যয়ের অন্তর্ভুক্ত। উদ্দীপকের 'লিজা ফ্যান লি.” পণ্য উৎপাদনে নিয়মিত পরিদর্শন ও পরীক্ষণ ব্যয় করে থাকে। কারখানার সম্প্রসারণ করায় প্রতিষ্ঠানটি আরও ১০০ জনশ্রমিক নিয়োগ দেয়। এরপর থেকেই ক্রেতাদের কাছ থেকে ঘন ঘন পণ্যের ত্রুটি সংক্রান্ত অভিযোগ আসতে থাকে। প্রতিশ্রুতি মোতাবেক ত্রুটি মেরামতে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ হয়, যা অনেক বড় আর্থিক ক্ষতি । উদ্দীপকের “লিজা ফ্যান লি.'-এ যোগ দেওয়া ১০০ জন শ্রমিক নতুন হওয়ায় তারা তাদের কাজ সম্পর্কে ভালোভাবে জানে না। ইলেকট্রিক ফ্যানের মতো পণ্য তৈরিতে শ্রমিকদের কারিগরি জ্ঞান ও দক্ষতা প্রয়োজন হয়, যা তাদের নেই। কারণ তারা কাজে যোগ দেওয়ার পর তাদের জন্য প্রতিষ্ঠান থেকে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি। এক্ষেত্রে প্রশিক্ষণ হলো প্রতিরোধমূলক ব্যয়ের আওতাভুক্ত। এটি মানসম্পন্ন পণ্য প্রস্তুতে সহায়ক। সুতরাং, প্রশিক্ষণে ব্যয় না করাই 'লিজা ফ্যান লি.'-এর ব্যর্থতার কারণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত প্রতিষ্ঠানটির ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো ।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর