জনাব হারুনের প্রতিষ্ঠানে কোন ধরনের নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয় নির্বাহ করা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব হারুনের প্রতিষ্ঠানে এভাবে পণ্য মানে উন্নয়ন ঘটে প্রতিরোধমূলক ব্যয় নির্বাহ করা হয়। কোনো পণ্যের ত্রুটি সংঘটিত হওয়ার আগেই তা রোধে যে ব্যয় করা হয় তা প্রতিরোধমূলক ব্যয়। প্রশিক্ষণ, পুনঃডিজাইন প্রভৃতি এ ব্যয়ের অন্তর্ভুক্ত । এর মাধ্যমে পরবর্তীতে প্রতিষ্ঠানের ব্যয় ও অপচয় কমে। উদ্দীপকের জনাব হারুন একটি গার্মেন্টস কারখানার মালিক। তার প্রতিষ্ঠানে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তাছাড়া তিনি ত্রুটি চিহ্নিতকরণ ও সংশোধনেও খরচ করে থাকেন। এ খরচগুলো পণ্যকে নিম্নমানের হওয়ার হাত থেকে রক্ষা করবে। ফলে তার প্রতিষ্ঠানটির অপ্রত্যাশিত ব্যয় ও অপচয় কম হবে। এ বৈশিষ্ট্যগুলো প্রতিরোধমূলক ব্যয়ের অন্তর্ভুক্ত। সুতরাং, জনাব হারুনের প্রতিষ্ঠানে প্রতিরোধমূলক ব্যয় নির্বাহ করা হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব হারুনের প্রতিষ্ঠানে কোন ধরনের নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয়…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর