জনাব হারুনের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব হারুনের সমস্যা সমাধানে মান নিয়ন্ত্রণ কার্যাবলি অনুসরণ করতে হবে বলে আমি মনে করি। মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় পূর্বনির্ধারিত মানের সাথে উৎপাদিত পণ্যের মানের তুলনা করা হয়। এক্ষেত্রে কোনো বিচ্যুতি থাকলে সংশোধন করা হয়। ফলে মানসম্মত পণ্য তৈরি হয় এবং উৎপাদন ব্যয় ও অপচয় কমে যায়। উদ্দীপকের জনাব হারুন সাভার EPZ-এ গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তোলেন । তিনি তার কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেও পণ্যের মানে কোনো উন্নতি আসেনি। আর মান ভালো না হওয়ার সব পণ্য বাতিল হয়ে যায়। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক লোকসানে পড়ে। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত । জনাব হারুনের উচিত মান নিয়ন্ত্রণ কার্যাবলি যথাযথভাবে অনুসরণ করা। এতে তিনি প্রতিষ্ঠিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কি না তা যাচাই করতে পারবেন। আর উৎপাদনের কোনো পর্যায়ে যদি ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হয় তবে তিনি তাৎক্ষণিক সেগুলোর সমাধান করতে পারবেন। ফলে পণ্যের মান উন্নত হবে বলে বাতিল হওয়ার ঝুঁকি ও অপচয় কমবে। এভাবে তার প্রতিষ্ঠানটি লাভজনক। তাই জনাব হারুনের কারখানায় মান নিয়ন্ত্রণ কার্যাবলি অনুসরণ করা উচিত ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব হারুনের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো ।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর