উদ্দীপকের প্রতিষ্ঠানটির পণ্য রপ্তানিতে কীরূপ পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও ।
উত্তর: উদ্দীপকের 'মোহনা মার্ট লি.'-এর পণ্য বিদেশে রপ্তানিতে আন্তর্জাতিক মান সংস্থা ISO থেকে সনদ সংগ্রহ করতে হবে। ISO হলো আন্তর্জাতিক মান সংস্থা নির্ধারণ ও নিয়ন্ত্রণকারী সংস্থা। বিদেশে পণ্য রপ্তানি করতে এ সংস্থাটি থেকে মান সনদ সংগ্রহ করতে হয়। ফলে বিদেশের ক্রেতারা পণ্যমান সম্পর্কে ধারণা পায় ও কিনতে আগ্রহী হয় । উদ্দীপকের 'মোহনা মার্ট লি.' জায়নামাজ উৎপাদন ও বিপণন করতে BSTI থেকে মান সনদ সংগ্রহ করে। সম্প্রতি তারা কাতারে জায়নামাজ রপ্তানির পরিকল্পনা করে। কিন্তু কাতারের বিপণনকারী আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থার সনদ থাকার শর্ত দেয়। এজন্য প্রতিষ্ঠানটি সেই সংস্থা থেকে মান সনদ সংগ্রহ করে রপ্তানি শুরু করে । 'মোহনা মার্ট লি.' কাতারে পণ্য রপ্তানি করতে চায়। কিন্তু চাইলেই কাজটি সম্ভব না। কারণ প্রত্যেক দেশই পণ্য মানের ব্যাপারে সচেতন থাকে। কেবল পণ্য মানের নিশ্চয়তা পেলেই তারা সে দেশে পণ্য বিপণনের সুযোগ দেয়। আর পণ্যের গুণগত মানের নিশ্চয়তা আন্তর্জাতিক মান সংস্থা ISO সনদ দিয়ে থাকে। 'মোহনা মার্ট লি.'-এর ISO সনদ থাকলে বিদেশের ক্রেতারা নিশ্চিন্তে পণ্য কিনতে পারবে। পাশাপাশি দেশটির কর্তৃপক্ষও অনুমতি দিবে। সুতরাং, প্রতিষ্ঠানটির পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক মান সংস্থা ISO থেকে মান সনদ সংগ্রহ করতে হবে ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির পণ্য রপ্তানিতে কীরূপ পদক্ষেপ গ্রহণ করা উচিত…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর