উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের লে-আউট অনুসরণ করেছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত MN বিল্ডারস স্থির অবস্থান বিন্যাস অনুসরণ করেছে। স্থির অবস্থান বিন্যাসে পণ্য একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে। প্রয়োজনীয় কর্মী এবং যন্ত্রপাতিসমূহ পণ্যটির কাছাকাছি নিয়ে যাওয়া হয়। সাধারণত ভারী, বড় ও ঝুঁকিপূর্ণ পণ্যের ক্ষেত্রে স্থির অবস্থান বিন্যাস ব্যবহার করা হয়। উদ্দীপকের 'MN বিল্ডারস' উপকরণাদির বৈশিষ্ট্য অনুযায়ী যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ আলাদা আলাদা জায়গায় মজুদ রাখে। সম্প্রতি প্রতিষ্ঠানটি জেলা শহর থেকে ১০০ কি.মি. দূরে একটি ভবন নির্মাণের ঠিকাদারী লাভ করে। অর্থাৎ প্রতিষ্ঠানটির নির্মাণাধীন ভবন একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে। সেজন্য প্রয়োজনীয় কর্মীবহিনী এবং নির্মাণকাজে ব্যবহৃত উপকরণসমূহ ভবনটির কাছে নিয়ে যাওয়া হয়। 'MN বিল্ডার্স'-এর সব কাজ বৈশিষ্ট্যের ভিত্তিতে স্থির অবস্থান বিন্যাসে পড়ে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি ফিক্সড পজিশন লে-আউট বা স্থির অবস্থান বিন্যাস অনুসরণ করেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের লে-আউট অনুসরণ করেছে? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর