'MN বিল্ডারস'-এর সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'MN বিল্ডারস'-এর সমস্যা সমাধানে কাঁচামাল ও যন্ত্রপাতি নির্মাণাধীন ভবনের কাছাকাছি রাখার ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। স্থির বিন্যাসে নির্দিষ্ট স্থানে পণ্য স্থির রেখে কর্মী ও যন্ত্রপাতি প্রয়োজন অনুযায়ী পণ্যটির কাছে নিয়ে আসা হয়। সাধারণত ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে এ বিন্যাস বেশি ব্যবহার করা হয়। তবে যন্ত্রপাতি ও কাঁচামাল নির্মাণাধীন পণ্যের কাছে নিয়ে আসতে হয় বলে অনেক ব্যয় বাড়ে । উদ্দীপকের 'MN বিল্ডারস' উপকরণাদির বৈশিষ্ট্য অনুযায়ী যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ আলাদা আলাদা জায়গায় রাখে। সম্প্রতি প্রতিষ্ঠানটি জেলা শহর থেকে ১০০ কি.মি. দূরে একটি ভবন নির্মাণের ঠিকাদারী পায়। প্রতিষ্ঠানটি নির্মাণ কাজের সুবিধার্থে প্রকল্প এলাকার কাছাকাছি একটি ভবন ভাড়া নেয়। সেখানে পরিচালক, ব্যবস্থাপক ও বিভিন্ন বিভাগের কর্মচারীরা অবস্থান করে। কিন্তু যন্ত্রপাতি ও কাঁচামাল প্রতিনিয়ত বহন করে নিয়ে আসতে প্রতিষ্ঠানটিকে যথেষ্ট ব্যয় নির্বাহ করতে হয়। 'MN বিল্ডারস'-এর উচিত তাদের নির্মাণাধীন প্রকল্পের কাছাকাছি কাঁচামাল ও যন্ত্রপাতি রাখার ব্যবস্থা করা। এজন্য তারা তাদের কাঁচামাল ও যন্ত্রপাতি রাখার জন্য অল্প খরচের কোনো গুদাম বা রুম ভাড়া নিতে পারে। ফলে প্রতিদিন যন্ত্রপাতি আর কাঁচামাল বহন করতে হবে না। এতে অনেক খরচ বেঁচে যাবে। ১০০ কি.মি. দূরত্বে যন্ত্রপাতি ও কাঁচামাল আনা-নেওয়ার যে খরচ প্রতিদিন হয় এর চেয়ে গুদাম ভাড়া নিলে কম খরচ পড়বে। এভাবে 'MN বিল্ডারস' তাদের সমস্যা সমাধান করতে পারবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
'MN বিল্ডারস'-এর সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর