দৃশ্যকল্প-২ এ বর্ণিত জনাব মামুনের প্রতিষ্ঠানটিতে বিকল্প কিরূপ বিন্যাস অনুসরণ করা যেতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-২ এ বর্ণিত জনাব মামুন-এর প্রতিষ্ঠানটিতে পণ্য বিন্যাস অনুসরণ করা যেতে পারে। পণ্য বিন্যাসে সমজাতীয় পণ্য উৎপাদনের জন্য কাজের ধারা অনুযায়ী বিভিন্ন বিভাগ, যন্ত্রপাতি, উৎপাদন উপকরণ প্রভৃতি সুসজ্জিত করে রাখা হয়। সাধারণত বড় আকারের উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ বিন্যাস বেশি উপযোগী। উদ্দীপকের জনাব মামুন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তার প্রতিষ্ঠানে কার্য বা বৈশিষ্ট্য অনুসারে যন্ত্রপাতি ও জনশক্তির বিন্যাস করা হয়। এছাড়া একই ধরনের কাজগুলোকে একক জায়গা স্থাপন করা হয়। অর্থাৎ সমজাতীয় কাজ একই স্থানে রাখা হয়। উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের জন্য পণ্য বিন্যাস বেশি উপযোগী। কেননা পণ্য বিন্যাস ব্যবহার করে উৎপাদনকারী প্রতিষ্ঠান এর যন্ত্রপাতি, উৎপাদন উপকরণসমূহ সুন্দরভাবে সজ্জিত করে রাখতে পারে। জনাব মামুন-এর প্রতিষ্ঠানের জন্যও পণ্য বিন্যাস বেশি উপযোগী হবে। কেননা তার প্রতিষ্ঠানটি একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান। পণ্য বিন্যাস অনুসরণ করলে জনাব মামুনের প্রতিষ্ঠান সহজে নিয়ন্ত্রণ করা যাবে। তার প্রতিষ্ঠানে অপচয় কমবে এবং সমন্বয়ে সুবিধা হবে। সুতরাং, জনাব মামুনের প্রতিষ্ঠানে পণ্য বিন্যাস অনুসরণ করা যেতে পারে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ বর্ণিত জনাব মামুনের প্রতিষ্ঠানটিতে বিকল্প কিরূপ বিন্য…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর