উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-১ এ বর্ণিত জনাব ইমনের প্রতিষ্ঠানটিতে খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস অনুসরণ করা হয়েছে। খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাসে পণ্য ও অন্য জিনিসপত্র একটি নিয়মে সাজিয়ে রাখা হয়। এ বিন্যাসের ক্ষেত্রে পণ্যের প্রকৃতি, আকৃতি, রং, মূল্য, ক্রেতার বয়স প্রভৃতি বিশেষভাবে বিবেচনা করা হয়। বড় বড় খুচরা বিক্রয়কেন্দ্রগুলো এ বিন্যাস অনুসরণ করে । উদ্দীপকে উল্লিখিত জনাব ইমন 'চয়েস বস্ত্র বিতান' নামে কুমিল্লায় একটি বিপণি প্রতিষ্ঠা করেন । তিনি পোশাকগুলো লেডিস, জেন্টস ও চিলড্রেন এ তিন বিভাগে সাজিয়ে রাখেন। বিপণিটির এক কোণে ক্রেতাদের বসা ও বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। মূলত এসব ব্যবস্থা বড় বড় খুচরা বিপণিতে থাকে। এসব বিপণিগুলো বিন্যাসের ক্ষেত্রে খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস অনুসরণ করে থাকে। তাছাড়া জনাব ইমন তার শপের পণ্যগুলো ক্রেতা আকর্ষণের জন্য সাজিয়েছেন যা খুচরা বিপণির কাজের মধ্যে পড়ে। এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বদা খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস অনুসরণ করা হয় যা জনাব ইমনের প্রতিষ্ঠানটিতেও করা হয়েছে। সুতরাং, ইমনের প্রতিষ্ঠানটিতে খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস অনুসৃত হয়েছে।