উদ্দীপকে আলোকে খুচরা ব্যবসায়ীরা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? পণ্য বণ্টনে তার যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের খুচরা ব্যবসায়ীরা স্বত্বগত উপযোগ সৃষ্টি করেছে, পণ্য বণ্টনে যার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাণিজ্যের প্রধান শাখা ক্রয়-বিক্রয় স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। বিপণন ব্যবস্থায় পাইকার, খুচরা ব্যবসায়ী প্রভৃতি মধ্যস্থব্যবসায়ীরা স্বত্বগত উপযোগ সৃষ্টিতে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। উদ্দীপকে উল্লেখিত 'ঐশী ফ্যাশন হাউজ' একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এর উৎপাদিত পোশাকগুলো বিভিন্ন শহরের মহাজনরা কিনে নিয়ে খুচরা বাজারে বিক্রি করে। পরবর্তীতে খুচরা ব্যবসায়ীরা পোশাকগুলো চূড়ান্ত ব্যবহারকারীদের কাছে পৌঁছায়। খুচরা ব্যবসায়ীরা মধ্যস্থব্যবসায়ীদের অন্তর্গত। তারা পণ্য কেনা-বেচার মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। পণ্য বণ্টনে উদ্দীপকের খুচরা ব্যবসায়ীদের মতো মধ্যস্থব্যবসায়ীদের ভূমিকা অনেক। তারা সরাসরি চূড়ান্ত ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দেয়। এর ফলে দেশব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভোক্তারা পণ্য ভোগের সুযোগ পায়। তাছাড়া খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন জাতের পণ্য নিয়ে কাজ করে বলে ক্রেতারা তাদের পছন্দসই পণ্যগুলো একসাথে নিজেদের কাছাকাছি স্থান থেকে কিনে নেওয়ার সুযোগ পায়। তাছাড়া খুচরা ব্যবসায়ীরা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ক্রেতা সম্পর্কিত বিভিন্ন তথ্য সরবরাহের মাধ্যমে চাহিদা মাফিক পণ্য তৈরি ও বণ্টনে সহায়তা করে। বণ্টন ব্যবস্থায় খুচরা ব্যবসায়ীরা আছে বলেই উদ্দীপকের ফ্যাশন হাউজটিও খুব সহজে তাদের ক্রেতাদের চাহিদা পূরণের মাধ্যমে নিজেদের পণ্যের বাজার বিস্তার করতে পারছে। এসব দিক বিবেচনায় বলা যায়, পণ্য বণ্টনে খুচরা ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আলোকে খুচরা ব্যবসায়ীরা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? পণ্য…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর