উদ্দীপকের উল্লিখিত জনাব আতাহারের দুশ্চিন্তা কমাতে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের জনাব আতাহারের দুশ্চিন্তা কমাতে গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করা প্রয়োজন। সময়গত উপযোগের মাধ্যমে উৎপাদিত পণ্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা হয়। এর ফলে এক মৌসুমে উৎপাদিত পণ্য সারা বছর ব্যবহার করা যায়। এছাড়া পণ্য নষ্ট বা অপচয় হওয়ার ঝুঁকিও অনেকাংশে কমে যায়। সাধারণত গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে উল্লেখিত জনাব আতাহার একজন পেঁয়াজ ব্যবসায়ী। তিনি মাদারীপুর থেকে পেঁয়াজ কিনে দেশব্যাপী পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এ বছর পেঁয়াজের বাম্পার ফলন হওয়ায় পেঁয়াজের দাম কমে যায়। ফলে তিনি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে ব্যর্থ হন। এ পরিস্থিতিতে তিনি খুবই চিন্তিত হয়ে পড়েছেন। এখানে জনাব আতাহারের চিন্তার মূল কারণ পেঁয়াজ সংরক্ষণ করতে না পারা। যা দূরীকরণে গুদামজাতরণ খুবই কার্যকরী উপায়। গুদামজাতকরণের মাধ্যমে তিনি তার কেনা পেঁয়াজগুলো পরবর্তী চাহিদা তৈরি হওয়ার আগ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এতে তার পণ্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে না। পাশাপাশি তিনি আর্থিক ক্ষতির হাত থেকেও বেঁচে যাবেন। এছাড়া গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হওয়ায় পণ্যের ন্যায্যমূল্য আদায় করাও সম্ভব হবে। তাই আমি মনে করি, জনাব আতাহারের দুশ্চিন্তা কমাতে গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করা প্রয়োজন ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত জনাব আতাহারের দুশ্চিন্তা কমাতে করণীয় সম্পর্কে ত…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর