কোন বিষয়টিকে বিবেচনা না করায় মি. অভির পণ্যটি বিক্রি হচ্ছে না? ব্যাখ্যা করো।
উত্তর: বাজারে পণ্যের চাহিদা কেমন তা বিবেচনা না করায় উদ্দীপকের মি. অভির উৎপাদিত পণ্য বিক্রি হচ্ছে না । উৎপাদন পরিমাণ বাড়ার সাথে একক প্রতি ব্যয় কমাকে মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলে। কিন্তু তাই বলে বেশি পণ্য উৎপাদন করা উচিত না। উৎপাদনের আগে বাজারে পণ্যের চাহিদা কেমন, নির্দিষ্ট পণ্যের মান কেমন হবে প্রভৃতি বিবেচনা করতে হয়। বেশি পরিমাণ পণ্য উৎপাদন করলে একক প্রতি খরচ কমে যায়। এ কথা বিশ্বাস করেই মি. অভি মাত্রাতিরিক্ত পণ্য উৎপাদন করেছেন । তিনি মনে করেছিলেন পণ্যের উৎপাদন ব্যয় কমানো সম্ভব হলে বাজারে ক্রেতার অভাব হবে না । কিন্তু সব পণ্যের চাহিদা বাজারে এক না। কিছু কিছু পণ্য যেমন অযাচিত পণ্যের চাহিদা ভোগ্য পণ্য থেকে কম । তাইপণ্য উৎপাদনের আগে বাজার অবস্থা বিবেচনা, বাজার গবেষণার মাধ্যমে পণ্যের চাহিদা কেমন হতে পারে তা নির্ধারণ করা উচিত। সুতরাং, উদ্দীপকের মি. অভির উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ার কারণ হলো পণ্য চাহিদা বিবেচনা না করা ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
কোন বিষয়টিকে বিবেচনা না করায় মি. অভির পণ্যটি বিক্রি হচ্ছে না? ব্য…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর