মি. ফরিদের গ্রাহকদের জন্য বিক্রয়োত্তর সেবা ও উৎপাদন প্রক্রিয়া সংশোধনের সিদ্ধান্তের সাথে তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. ফরিদের দেওয়া বিক্রয়োত্তর সেবা ও উৎপাদন প্রক্রিয়া সংশোধনের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি। পণ্য বা সেবা বিক্রির পর গ্রাহকদের যে সেবা দেওয়া হয় তাই হলো বিক্রয়োত্তর সেবা। এটি গ্রাহকদের মনে আস্থা ও সন্তুষ্টি সৃষ্টি করে। অন্যদিকে উৎপাদন প্রক্রিয়া সংশোধনের মাধ্যমে ঝুঁকি কমিয়ে মানসম্মত পণ্য তৈরি করা যায়। উদ্দীপকের মি. ফরিদ নারায়ণগঞ্জে একটি ওয়াটার পাম্প উৎপাদন কারখানা স্থাপন করেন। তিনি নিয়মিত উৎপাদন কার্যাবলি তদারকি করলেও যান্ত্রিক ত্রুটির কারণে একজন শ্রমিক মারা যায়। এরপর তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া সংশোধনে প্রচুর অর্থ ব্যয় করেন এবং গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা দেওয়ার নিশ্চয়তা দেন । মি. ফরিদের দেওয়া বিক্রয়োত্তর সেবার মাধ্যমে ক্রেতারা পণ্য কেনার পর কোনো সমস্যার সম্মুখীন হলে তার সমাধান পাবেন। এ ধরনের সেবার নিশ্চয়তা গ্রাহকদের মনে সন্তুষ্টি সৃষ্টি করবে। অন্যদিকে, তিনি উৎপাদন প্রক্রিয়া সংশোধনেও জড়িত হয়েছেন। এর মাধ্যমে তিনি ত্রুটি বিচ্যুতি দূর করে মানসম্মত পণ্য উৎপাদন করতে পারবেন। ফলে ভোক্তারা সন্তুষ্ট হবেন। তাছাড়া এটি ভবিষ্যতে শ্রমিক মৃত্যুর মতো দূর্ঘটনার ঝুঁকিও কমাবে। এসব কারণেই আমি মনে করি, মি. ফরিদের দেওয়া বিক্রয়োত্তর সেবা ও উৎপাদন প্রক্রিয়া সংশোধনের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মি. ফরিদের গ্রাহকদের জন্য বিক্রয়োত্তর সেবা ও উৎপাদন প্রক্রিয়া সংশ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর