জনাব রুবেল গার্মেন্টস কারখানায় যোগদানের মাধ্যমে কোন ধরনের শ্রম গতিশীলতা সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব রুবেল গার্মেন্টস কারখানায় যোগদানের মাধ্যমে শ্রমের ভৌগোলিক গতিশীলতা সৃষ্টি করেছেন। শ্রমিক তার বিদ্যমান পেশা থেকে অন্যত্র স্থানান্তরিত হলে শ্রমের গতিশীলতা সৃষ্টি হয়। আর শ্রমিক তার কর্মস্থল দেশের অভ্যন্তরে বা বাইরে পরিবর্তন করে তবে তা ভৌগোলিক গতিশীলতার সৃষ্টি করে । এর মাধ্যমে শ্রমিক তার সুবিধামতো একাধিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ পায়। উদ্দীপকের জনাব রুবেল রেন্ট-এ-কারের একজন ড্রাইভার। তিনি তার নিজ এলাকায় ড্রাইভার হিসেবে কাজ করেন। এ থেকে অর্জিত আয় দিয়ে তার পক্ষে পরিবারের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি ঢাকায় আসেন এবং একটি গার্মেন্টস কারখানায় যোগদান করেন । এক্ষেত্রে তিনি নিজ এলাকা থেকে ঢাকায় চাকরির সুবাদে স্থানান্তরিত হন। আর নিজ প্রয়োজন বা ইচ্ছায় বিদ্যমান পেশা দর্শ 44/60 পরিবর্তন করে অন্য অঞ্চলে চাকরি নিলে তা ভৌগে৷ শী বলে বিবেচিত হয়। উদ্দীপকের জনাব রুবেলের কাজও শ্রমের ভৌগোলিক গতিশীলতার আওতায় পড়ে। তাই বলা যায়, জনাব রুবেল গার্মেন্টস কারখানায় যোগদানের মাধ্যমে শ্রমের ভৌগোলিক গতিশীলতা সৃষ্টি করেছেন ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব রুবেল গার্মেন্টস কারখানায় যোগদানের মাধ্যমে কোন ধরনের শ্রম গতি…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর