জনাব তামিমের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে প্রতিষ্ঠানটির মাত্রার কি কোনো পরিবর্তন আসবে? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব তামিমের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে তার প্রতিষ্ঠানটি মাঝারি থেকে বৃহদায়তন শিল্পে পরিণত হবে। যেসব প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য ৫০ কোটি টাকার বেশি এবং ৩০০ জনের বেশি শ্রমিক কর্মরত থাকে। সেগুলোই বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান। উদ্দীপকের জনাব তামিম ২৫ টাকা মূলধন ও ২০০ জন শ্রমিক নিয়ে একটি উৎপাদনধর্মী মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতার পরিচয় দেওয়ায় তার প্রতিষ্ঠানের সুনাম সারাদেশে ছড়িয়েপড়ে। এতে তার উৎপাদিত পণ্যের চাহিদাও বেড়ে যায়। তাই তিনি ব্যবসায় সম্প্রসারণের চিন্তা করছেন। বর্তমানে জনাব তামিম আরও ৩০ কোটি টাকা বিনিয়োগ করতে চান। এতে তার মূলধন দাঁড়াবে ৫৫ কোটি টাকা। তাছাড়া নতুন আরও ১৫০ জন শ্রমিকও তিনি নিয়োগ দিতে চান । এতে শ্রমিক সংখ্যা দাড়াবে ৩৫০ জন। শিল্প নীতি ২০১৬ অনুসারে উৎপাদনধর্মী বৃহদায়তন শিল্পে ন্যূনতম ৫০ কোটি টাকা মূলধন ও ৩০০ জনের বেশি শ্রমিক থাকবে। ফলে তামিমের প্রতিষ্ঠানটি বৃহদায়তন শিল্পে রূপান্তরিত হবে। তাই বলা যায়, তামিমের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তার প্রতিষ্ঠানটি বৃহদায়তন শিল্পে পরিণত হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব তামিমের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে প্রতিষ্ঠানটির মাত্রার কি কো…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর