“মি. ফয়সালের দক্ষতাই লবণ মিলের সফলতার জন্য যথেষ্ট নয়” – তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত “মি. ফয়সালের দক্ষতাই লবণ মিলের সফলতার জন্য যথেষ্ট নয়”— উদ্দীপকের ঘটনার পরিপ্রেক্ষিতে আমি উক্তিটির সাথে একমত। একটি ব্যবসায়ে উৎপাদনের চারটি উপকরণ থাকা আবশ্যক। উপকরণগুলো হলো: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এ চারটি উপকরণের যেকোনো একটির ঘাটতি থাকলে ব্যবসায়ে সফল হওয়া অসম্ভব হয়ে যায় । মি. ফয়সাল একটি লবণ মিলের মালিক। ঝালকাঠীতে তার একটি লবণ মিল আছে। তার মিলে উৎপাদিত আয়োডিনযুক্ত লবণ খুব উন্নতমানের হওয়ায় চাহিদা বেড়ে যায়। তাই তিনি উৎপাদন বাড়ানোর জন্য মিলের আয়তন সম্প্রসারণ করতে চান। কিন্তু পর্যাপ্ত ব্যবস্থাপকীয় দক্ষতা এবং ভূমি থাকা সত্ত্বেও তিনি মিলটির আয়তন বাড়াতে পারছেন না। উদ্দীপকের মি. ফয়সালের মিলের জন্য নির্দিষ্ট ভূমি আছে। তার ব্যবস্থাপকীয় দক্ষতা খুব ভালো। কিন্তু তা থাকা সত্ত্বেও তিনি তার মিলটির আয়তন বাড়াতে পারছেন না। মিলের আয়তন বাড়ানোর জন্য তার দরকার পর্যাপ্ত মূলধন। মূলধনের পর্যাপ্ত সরবরাহ থাকলে ব্যবসায়ে সফলতা অর্জনের পথ সহজ হয়। উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম ও সংগঠনের পর্যাপ্ততা থাকা সত্ত্বেও মূলধনের অভাবে তিনি ব্যবসায় সম্প্রসারণ করতে পারছেন না। এতে তিনি সফলতা অর্জনে বাধাপ্রাপ্ত হচ্ছেন। সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট বলা যায় যে, উদ্দীপকের মি. ফয়সালের দক্ষতা লবণ মিলের জন্য যথেষ্ট নয়; অনন্য উপকরণের পর্যাপ্ত যোগান থাকাও আবশ্যক ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“মি. ফয়সালের দক্ষতাই লবণ মিলের সফলতার জন্য যথেষ্ট নয়” – তুমি কি এ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর