উদ্দীপকে উল্লিখিত রংধনু শপে কোন ধরনের বিন্যাস পরিলক্ষিত হয়? আলোচনা করো ।
উত্তর: রংধনু শপে খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস পরিলক্ষিত হয়। খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাসের মাধ্যমে পণ্য ও অন্যান্য জিনিসপত্র একটি নির্দিষ্ট নিয়মে সাজিয়ে রাখা হয়। এতে ক্রেতারা তাদের পছন্দ অনুসারে পণ্য সহজেই বাছাই করে কিনতে পারে। সাধারণত বৃহদায়তন খুচরা বিপণিতে এ বিন্যাস ব্যবহৃত হয় । উদ্দীপকে উল্লিখিত জনাব সাকিব তার কয়েকজন বন্ধুকে নিয়ে ঢাকার মিরপুর-১০ এলাকায় 'রংধনু' নামে একটা বিপণি প্রতিষ্ঠা করেন। নতুন এ শপে পণ্যগুলিকে আলাদা আলাদা বিভাগে সাজিয়ে রাখা হয়। অর্থাৎ পণ্যের আকার, রং, প্রকৃতি, বৈশিষ্ট্য, ক্রেতার বয়স, লিঙ্গ প্রভৃতি বিষয়গুলোর ভিত্তিতে পণ্যকে ভিন্ন ভিন্ন বিভাগে রাখা হয়। ফলে ক্রেতারা নির্দিষ্ট বিভাগ থেকে বাছাই করে তাদের পছন্দমতো পণ্য কিনতে পারে। এভাবে বিভাগ সৃষ্টির মাধ্যমে পণ্য বিক্রি করা খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাসে দেখা যায়। তাই বলা যায়, 'রংধনু' বিপণি প্রতিষ্ঠানটিতে খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস ব্যবহৃত হয় ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রংধনু শপে কোন ধরনের বিন্যাস পরিলক্ষিত হয়? আলোচনা…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর