উদ্দীপকে নতুন স্থানের বিন্যাসটির ধরন উল্লেখপূর্বক রংধনু- এর প্রয়োজনীয় পদক্ষেপ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নতুন স্থানের বিন্যাসটি হলো গুদাম বিন্যাস, যা পণ্য সাজিয়ে রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । গুদাম বিন্যাস ব্যবস্থায় প্রতিষ্ঠানের অভ্যন্তরে পণ্যসামগ্রী মানসম্মত ও কার্যকরভাবে সংরক্ষণ করে রাখা হয়। এক্ষেত্রে পণ্য গুদামে সাজিয়ে রাখা এবং গুদাম থেকে পণ্য দোকানে নিয়ে যেতে কর্মী ও যানবাহনের ব্যবস্থা করা থাকে। উদ্দীপকে উল্লিখিত জনাব সাবিক তার কয়েকজন বন্ধুকে নিয়ে ঢাকার মিরপুর-১০ এ 'রংধনু' নামে একটা বিপণি প্রতিষ্ঠা করেন। নতুন এ শপে পণ্যগুলিকে আলাদা বিভাগে সাজিয়ে রাখা হয়। সজ্জিত বিপণিটি ক্রেতাদের আকৃষ্ট করে কিন্তু ক্রেতার সংখ্যা বাড়তে থাকায় শপটিতে চলাচলের অসুবিধা দেখা দেয়। ফলে মি. সাবিক নতুন একটি স্থানে ক্রেতাদের চলাচলের ও কার্যকরভাবে পণ্য সাজিয়ে রাখার কথা চিন্তা করছেন। পণ্য সংরক্ষণের জন্য প্রথমেই গুদামঘরের ব্যবস্থা করা দরকার। তাই সাবিক ও তার বন্ধুরা তাদের শপের পাশেই একটি স্থান ভাড়া নিয়ে পণ্য মজুদ করা। এক্ষেত্রে গুদামে যাতে পর্যাপ্ত আলো-বাতাস ও চলাচলের ব্যবস্থা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এর ফলে পণ্যমান অটুট থাকবে। প্রতিষ্ঠানটি প্রয়োজনের সময় গুদাম থেকে পণ্য দোকানে নিয়ে বিক্রি করতে পারবে। তাই বলা যায়, উদ্দীপকের 'রংধনু' প্রতিষ্ঠানটির ক্ষেত্রে গুদাম বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নতুন স্থানের বিন্যাসটির ধরন উল্লেখপূর্বক রংধনু- এর প্রয়োজ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর