“মি. মুন্নার উৎপাদন সংশোধনমূলক কার্যক্রম জনপ্রিয়তা বাড়ার কারণ”— তুমি কি একমত? মতামত দাও ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত “মি. মুন্নার উৎপাদন সংশোধনমূলক কার্যাবলি জনপ্রিয়তা বাড়ার কারণ”— উক্তিটির সাথে আমি একমত । পণ্য উৎপাদনে বিভিন্ন কারণে ত্রুটি-বিচ্যুতি ঘটতে পারে। তাই প্রতিষ্ঠানগুলো সেগুলোর কারণ অনুসন্ধান করে সমাধানের পদক্ষেপ নেয়। এতে ক্রেতাদের কাছে মানসম্মত পণ্য পৌঁছানো সম্ভব হয় বলে জনপ্রিয়তা বাড়ে । উদ্দীপকের মি. মুন্না রাজশাহীতে আমের জুস তৈরির কারখানা স্থাপন করে। উৎপাদিত জুস তিনি দেশের বিভিন্ন স্থানে বিপণন করলেও ক্রেতাদের কাছ থেকে সাড়া পায়নি। পরবর্তীতে মান সংশোধন করে পুনরায় বিপণন কার্যাবলি শুরু করে। বর্তমান তার উৎপাদিত জুস বেশ জনপ্রিয়। মি. মুন্না প্রথমে উৎপাদিত জুসের মানের ত্রুটি-বিচ্যুতিগুলো অনুসন্ধান করে। তারপর সে অনুযায়ী সংশোধনের ব্যবস্থা নেয়। এতে সে উৎপাদন প্রক্রিয়া ত্রুটিমুক্ত করার সুযোগ পেয়েছে। এখন তার কারখানায় মানসম্মত জুস উৎপাদিত হয়। আর ভালো মানের জুস পেয়ে ক্রেতা বা ভোক্তারাও সন্তুষ্ট হয়। ফলস্বরূপ তাদের কাছে জুস বেশ জনপ্রিয় হয়ে ওঠে। অর্থাৎ উৎপাদন ত্রুটি সংশোধনই জুসের জনপ্রিয়তা বাড়ার কারণ । এ কারণগুলো বিবেচনা করেই আমি উক্তিটির সাথে একমত পোষণ করি ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“মি. মুন্নার উৎপাদন সংশোধনমূলক কার্যক্রম জনপ্রিয়তা বাড়ার কারণ”— ত…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর