উদ্দীপকে 'আহসান কন্সট্রাকশন'-এর প্রধান কার্যালয়ে কোন ধরনের বিন্যাস পরিলক্ষিত হয়? এর সুবিধা-অসুবিধা আলোচনা করে মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'আহসান কন্সট্রাকশন'-এর প্রধান কার্যালয়ে অফিস বিন্যাসের যান্ত্রিক কটেজের ব্যবহার পরিলক্ষিত হয় । যান্ত্রিক কটেজ অফিস বিন্যাসের জনপ্রিয় একটি মতবাদ। এক্ষেত্রে কর্মীরা একটি নির্দিষ্ট কক্ষে কাজ করে এবং নিকটবর্তী অফিস প্রধান অন্য কক্ষে । তারা একে অপরের সাথে সার্বক্ষণিক কম্পিউটারের মাধ্যমে যুক্ত থাকে । উদ্দীপকের 'আহসান কন্সট্রাকশন' চট্টগ্রামের বিভিন্ন অভিজাত এলাকায় আধুনিক ও রুচিসম্মত ফ্ল্যাট তৈরির কাজ করে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়টি দুই ভাগে বিভক্ত । একভাগে কর্মীরা কাজ করে এবং অন্যভাগে অফিস প্রধান কাজ করেন। প্রত্যেকে সার্বক্ষণিক কম্পিউটারের মাধ্যমে যুক্ত থাকে এবং একে অপরকে শুধু কম্পিউটার ব্যবহার করেই তথ্য ও নির্দেশনা দেন। এক্ষেত্রে যান্ত্রিক কটেজের বৈশিষ্ট্যর বহিঃপ্রকাশ ঘটেছে যেখানে কর্মী ও অফিস প্রধান আলাদা কক্ষে কাজ করেও ইন্টারনেট ও কম্পিউটারের মাধ্যমে যুক্ত থাকে । 'আহসান কন্সট্রাকশন'-এর ক্ষেত্রে যান্ত্রিক কটেজ বিন্যাসের ফলে কর্মীরা অল্প সময়ে ও কম খরচে একে অপরের সাথে যোগাযোগ করতে পারছে। ফলে প্রতিষ্ঠানে কাজের গতিশীলতা বাড়ছে। তাছাড়া এক্ষেত্রে প্রতিষ্ঠানে কাগজের ব্যবহার কমে যাবে, যা প্রশাসনিক ব্যয় কমাতে সাহায্য করে। পাশাপাশি পুরো প্রক্রিয়াটি তথ্য প্রযুক্তি নির্ভর হওয়ায় অফিস প্রধানের পক্ষে কর্মীদের সহজে তত্ত্বাবধান করা সম্ভব হবে । তবে এক্ষেত্রে প্রধান সমস্যা হলো বেশি যন্ত্র নির্ভরতা। এ বিন্যাস কর্মীদের মাঝে প্রত্যক্ষ যোগাযোগ কমিয়ে দেয়। এতে কর্মীদের আন্তঃব্যক্তিক দক্ষতা কমে যায়। তাই সময়ে সময়ে কর্মীদের কম্পিউটার থেকে বের হয়ে এসে একে অন্যের সাথে সামনাসামনি কথা বলা উচিত। এতে তাদের মাঝে আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নত হবে আর অনেক বেশি যন্ত্রনির্ভরতা কমে যাবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'আহসান কন্সট্রাকশন'-এর প্রধান কার্যালয়ে কোন ধরনের বিন্যাস…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর