জনাব রাতুলের কার্যাবলি কোন ধরনের শ্রমের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর ।
উত্তর: জনাব রাতুলের কার্যাবলি কায়িক শ্রমের অন্তর্ভুক্ত। কায়িক শ্রম বলতে আমরা আসলে শারীরিক পরিশ্রমকে বুঝি । প্রায় সব ধরনের শারীরিক পরিশ্রম কায়িক শ্রমের অন্তর্ভুক্ত। হাঁটা- চলা যেমন এক ধরনের কায়িক শ্রম, তেমনি খেলাধুলা করাও এক ধরনের কায়িক শ্রম । এ ছাড়াও অনেক পেশাজীবী আছেন যারা নিয়মিত কায়িক শ্রম দিয়ে জীবিকা অর্জন করে থাকেন । যেমন- রিকশাচালক; তিনি সারা দিন রিকশা চালান। রিকশা চালাতে তার অনেক শারীরিক পরিশ্রম হয় । রিকশা চালাতে তার যে শারীরিক পরিশ্রম হয়, তাই কায়িক শ্রম । রিকশাচালক ছাড়াও রয়েছেন কৃষক, শ্রমিকসহ নানা পেশার মানুষ, যারা নানা রকম কায়িক শ্রমের সাথে যুক্ত।সারাদিন কায়িক পরিশ্রম করে তারা জীবিকা নির্বাহ করেন ।উদ্দীপকের জনাব রাতুল একজন কৃষক। অন্যের জমি বর্গা নিয়ে তিনি ধান,পাট,সবজি চাষ করেন।তিনি নিজেই লাঙল দিয়ে জমি কর্ষণ করেন,পরিচর্যা করেন এবং উৎপাদিত ফসল সংগ্রহ করেন।তার এসকল কাজে নিঃসন্দেহে শারীরিক শক্তি ব্যয় করতে হয়।তাই বলা যায় যে,জনাব রাতুলের কার্যাবলি শারীরিক শ্রমের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব রাতুলের কার্যাবলি কোন ধরনের শ্রমের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর